বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ শার্শায় যুবদল নেতার পদ থেকে অব‍্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ

ইয়াশ-তটিনীর জন্য গাইলেন মার্সেল-ন্যানসি

Reporter Name / ৪০৮ Time View
Update Time : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

ইয়াশ ও তটিনীর জন্য গাইলেন সংগীত পরিচালক শাহরিয়ার মার্সেল ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। এই গানের প্রতি নিজের ভালোলাগার কথা জানালেন সংগীত পরিচালক মার্সেল।

তিনি বলেন, এ নাটকের সুবাদেই অনেক দিন পর প্রিয় শিল্পী ন্যানসির সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার সুযোগ হলো। তার গায়কী নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। তাই ন্যানসিকে সহশিল্পী হিসেবে পাওয়া সবসময়ই অন্যরকম আনন্দের।

তরিক তুহিনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন মার্সেল নিজেই।

নতুন নাটকে হাজির হচ্ছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। ‘ভালোবাসায় আদরে’ ও ‘তাহার নামটি মায়া’ দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন এই জুটি। এরই ধারাবাহিকতায় এই জুটি হাজির হচ্ছেন ‘কি মায়ায় জড়ালে’ নামে নতুন নাটকে।

এদিকে নাটক ও ওয়েব সিরিজের পাশাপাশি বিভিন্ন শিল্পীর একক ও দ্বৈতগানের সংগীতায়োজন নিয়ে ব্যস্ত শাহরিয়ার মার্সেল। যার কিছু গানে নিজেও কণ্ঠ দিয়েছেন।

অন্যদিকে বিরতি ভেঙে প্লেব্যাকের পাশাপাশি নানা ধরনের গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন ন্যানসি। শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে শাহরিয়ার রাফাত ও রেহান রসুলের দুটি আলাদা ভার্সনে রেকর্ড করা দ্বৈত গান ‘ধরিনি কারও হাত’। দেবাশীষ ঘোষের কথা ও সুরে এ গানের সংগীতায়োজন করেছেন শিল্পী শাহরিয়ার রাফাত নিজে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *