বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ শার্শায় যুবদল নেতার পদ থেকে অব‍্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ

সাংবাদিক কন্যা সুমাইতা ইসলাম অনুর বৃত্তি লাভ

Reporter Name / ১২৩ Time View
Update Time : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে সাংবাদিক কন্যা সুমিতা ইসলাম অনু। জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি ও বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামের ছোট মেয়ে এবং বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

 

শনিবার সকালে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুর এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।

 

অনুর পিতা সাংবাদিক শহিদুল ইসলাম মেয়ের এ কৃতিত্বে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দারুল আমান শিক্ষা সদনের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক পরিচর্যা, স্নেহ ও সার্বিক তত্ত্বাবধানেই অনু আজ এ অর্জন করতে সক্ষম হয়েছে।

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, অনু একজন মেধাবী, শান্ত ও পরিশ্রমী শিক্ষার্থী। পড়াশোনার প্রতি তার আগ্রহ এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চলার মানসিকতা তাকে এ সাফল্যে পৌঁছে দিয়েছে। তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষকরা।

 

এদিকে সাংবাদিক কন্যার এই অর্জনে সহপাঠী, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অভিনন্দন জানিয়েছেন এবং আগামীতেও তার ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *