সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
শার্শা বিএনপি যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় মানববন্ধন বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টার গ্রেফতার নেই,উদ্ধার হয়নি অবৈধ আগ্নেয়াস্ত্র। যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ রাজধানীতে ডিবির জালে যশোরের বহিষ্কৃত যুবদল নেতা জনি পানির সংকটে বাড়ছে উৎকণ্ঠা, কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট কালিহাতিতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদে টানা ৭ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দর, তবে যাত্রী চলাচল স্বাভাবিক শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ আটক শার্শায় মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ কলাবাগানে ডেকে নিয়ে পুত্রবধূকে ধর্ষণ, এক মাস পর শ্বশুর গ্রেফতার

আফগানদের ২৩৫ রানে থামাল বাংলাদেশ

Reporter Name / ২০৮ Time View
Update Time : সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

আফগানিস্তানকে ২৩৫ রানে থামাল বাংলাদেশ ক্রিকেট দল। ইনিংসের শুরু থেকেই কঠিন চাপের মুখে ছিল আফগানরা। ৩৫ রানে ৫ উইকেট হারানো আফগানিস্তান ৭০ রানে হারায় পঞ্চম উইকেট।

সেই অবস্থা থেকে দলকে টেনে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখেন আফগানিস্তানের বর্তমান ও সাবেক দুই অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ও মোহাম্মদ নবি। তাদের ১০৪ রানের জুটি কারণেই দুইশ ছাড়িয়ে আড়াইশ রানের দোর গোড়ায় গিয়ে পৌঁছায় আফগানিস্তান।

দলের হয়ে ৮৪ ও ৫২ রান করে করেন মোহাম্মদ নবি ও হাশমতউল্লাহ। বাংলাদেশ দলের হয়ে ৪টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানরা। প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। এই গতিময় পেসারের বলে উইকেট থেকে বেরিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *