বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ শার্শায় যুবদল নেতার পদ থেকে অব‍্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ

শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

Reporter Name / ৮১ Time View
Update Time : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Oplus_16908288

শার্শা প্রতিনিধিঃ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সালাম গফফার ছন্দ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু, কার্য নির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম, সেলিম আহমেদ, মোফাজ্জল হোসেন রাজু, মামুনুর রশিদ, ইসমাইল হোসেন ও হুমায়ন কবির মিরাজ প্রমুখ। সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র তুলে ধরতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *