সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শার্শায় ধানের শীষে ভোট চাইল বিএনপি

Reporter Name / ১১৪ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শার্শা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় স্থানীয় জনগণের নানা সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়নের আশ্বাস দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন বিএনপি নেতৃবৃন্দ।

শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উলাশী ইউনিয়নের লাউতাড়া ও ধলদাহ গ্রাম এবং বাগআঁচড়া ইউনিয়নের সামটা, জামতলা বাজার, বাঘাডাঙ্গাসহ ছয়টি ওয়ার্ডে একের পর এক উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে আয়োজিত এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উঠান বৈঠকগুলোতে স্থানীয় প্রবীণ ব্যক্তি, নারী ভোটার ও সাধারণ জনগণ তাদের এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার সংকট, কর্মসংস্থানের অভাবসহ নানা সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত বিএনপি নেতারা জনগণের এসব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, উলাশী ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি মিজানুর রহমান, শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলি বিশ্বাস, সহ-সভাপতি মোনায়েম হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনকে বিজয়ী করতে হবে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *