রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ,চালক পুলিশের হাতে মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানে শার্শার মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা স্বেচ্ছাসেবক দলের বেনাপোল কাস্টমস থেকে পণ্য পাচারের অভিযোগে কাস্টমস কর্মকর্তাসহ গ্রেফতার ৩ বেনাপোল বন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ, ২ জন আটক বেনাপোলে দুই ভাইয়ের সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থা সহযোগিতা করছে ৫ শতাধিক নারীকে শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ৩ যুবক আটক শার্শায় বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক, পরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই ভাই আটক

Reporter Name / ৪৬ Time View
Update Time : রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে যাচাই-বাছাইয়ের সময় তাদের বিরুদ্ধে হত্যা মামলার তথ্য পাওয়া যায়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন সুনামগঞ্জ জেলার হালুরগাঁও ও ৯৫ পুরোমুক্তো এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের দুই ছেলে—সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান। তারা সম্পর্কে সহোদর ভাই।

 

দুপুরে দুই ভাই বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিয়ে ভারতে যাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেন। নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পাসপোর্ট ও ব্যক্তিগত তথ্য অনলাইন ডাটাবেইসে যাচাই করা হলে তাদের নামে সুনামগঞ্জ জেলায় দায়ের করা একটি হত্যা মামলার তথ্য শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের গতিবিধি সীমিত করে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করে।

 

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, পাসপোর্ট যাচাইয়ের সময় তথ্যভাণ্ডারে তাদের নামে হত্যা মামলা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *