রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

দুর্নীতি ও বৈষম্যমুক্ত শার্শা গড়াই আমাদের অঙ্গীকার: এমপি আজীজুর রহমান

Reporter Name / ১২৫ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শার্শা প্রতিনিধি: আমি প্রতিশ্রুতি দিতে আসিনি, দায়িত্ব নিতে এসেছি। শার্শা উপজেলার দুর্নীতি, বৈষম্য ও অবহেলা দূর করে একটি আদর্শ ও মডেল শার্শা গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার।— এভাবেই নিজের প্রত্যয়ের কথা ব্যক্ত করেছেন শার্শা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজীজুর রহমান।

রবিবার সকালে শার্শা উপজেলার দিহি ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান পদপ্রার্থী মকবুল হুসাইন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি আজীজুর রহমান আরো বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি নিজেকে জনগণের খাদেম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে শার্শা উপজেলাকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা হবে তার অগ্রাধিকার। কোনো দল-মতের বিভাজন নয়, উন্নয়ন হবে সবার জন্য, উল্লেখ করে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিহি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ ওয়িজুর রহমান পিকুল, ইউনিয়ন সেক্রেটারি সাইফুল হাসান, মাওলানা কমর উদ্দিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, সিদ্দিকুর রহমান, প্রভাষক শাহাবুদ্দিন, প্রভাষক মাসুদ মজুমদার, প্রভাষক শুকুর আলীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে দিহি ইউনিয়নকে একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *