সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

শার্শার যুবক অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ মাগুরায় আটক

Reporter Name / ৬২ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: শার্শার এক যুবককে অর্ধকোটি টাকার স্বর্ণেরবারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তার কাছ থেকে দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র একটি টহল দল সন্দেহভাজন হিসেবে আলামিন (৩২) নামের ওই যুবককে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৪০.৬০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৭০ টাকা।শার্শার যুবক অর্ধকোটি টাকার স্বর্ণেবারসহ মাগুরায় আটক

শার্শার এক যুবককে অর্ধকোটি টাকার স্বর্ণেরবারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তার কাছ থেকে দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র একটি টহল দল সন্দেহভাজন হিসেবে আলামিন (৩২) নামের ওই যুবককে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৪০.৬০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৭০ টাকাও জব্দ করা হয়।

আটক আলামিন যশোরের শার্শা উপজেলার ছোট নিজামুল গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার সায়দাবাদ এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৮৯ হাজার ৩৫৫ টাকা। এছাড়া জব্দকৃত মোবাইল ফোন ও নগদ টাকাসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত পথে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *