রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ,চালক পুলিশের হাতে মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানে শার্শার মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা স্বেচ্ছাসেবক দলের বেনাপোল কাস্টমস থেকে পণ্য পাচারের অভিযোগে কাস্টমস কর্মকর্তাসহ গ্রেফতার ৩ বেনাপোল বন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ, ২ জন আটক বেনাপোলে দুই ভাইয়ের সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থা সহযোগিতা করছে ৫ শতাধিক নারীকে শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ৩ যুবক আটক শার্শায় বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক, পরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বিজিবি ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, এলাকায় উত্তেজনা

Reporter Name / ২১ Time View
Update Time : রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির একটি থ্রি-টন ট্রাকের ধাক্কায় রোমান (২১) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় বেনাপোল–যশোর সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় সড়কে যানবাহনের চাপ ছিল। এর মধ্যেই দ্রুতগতির একটি বিজিবি ট্রাক পেছন দিক থেকে সাইকেল আরোহী রোমানকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মাথা ও বুকে আঘাত পান। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির ওই ট্রাকটি (সুনামগঞ্জ-উ-১১-০০০২) সদর দপ্তর থেকে পুটখালী সীমান্তের দিকে জনবল নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। ট্রাকটি ল্যান্স নায়েক আজগর আলী চালাচ্ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত রোমানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রোমান বেনাপোল এলাকার সুমন শেখের ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনাও দেখা দেয়।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *