সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানে শার্শার মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৬০ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শার্শা প্রতিনিধি: মাদক ছেড়ে গড়ি আলোর পথ, সুস্থ জাতি গঠনে হোক আমাদের শপথ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

“মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল শার্শা উপজেলা পুলিশ প্রশাসন এবং আয়োজন করে মহিষা গ্রামবাসী।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে এবং নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠান শেষে মাদক প্রতিরোধে স্থানীয়দের সমন্বয়ে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আব্দুল বারিক, সাধারণ সম্পাদক রমজান আলী এবং সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।

 

আব্দুল ওহাব গোল্দারের সভাপতিত্বে এবং আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক খান শরিফুল ইসলাম।

 

এ সময় আরও বক্তব্য রাখেন আমিরুল হোসেন, আলাউদ্দিন হোসেন, রিপন হোসেনসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিবর্গ। বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *