রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থা সহযোগিতা করছে ৫ শতাধিক নারীকে

Reporter Name / ৯২ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Oplus_16908288

বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি,
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষে এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ৫ শতাধিকের বেশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে আলোকিত নারী উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংস্থাটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনটির সাধারন সম্পাদক মমতাজ বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে এবং সমাজে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কারিগরি ও কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, বর্তমান সময়ে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা গেলে অনেক নারী ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন।

সভাপতির বক্তব্যে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, আলোকিত নারী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে নারীদের জন্য বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক নারী প্রশিক্ষণার্থী ও সদস্য উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *