রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ,চালক পুলিশের হাতে

Reporter Name / ৬৫ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দরে কাগজপত্রবিহীন একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ করেছে বন্দর কর্তৃপক্ষ। ট্রাক থেকে পণ্য পাচারের অভিযোগে একটি বাংলাদেশি ট্রাক ও এর চালককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই ভারতীয় ট্রাকটির চালক পলাতক রয়েছেন।
বন্দর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে বন্দরের ৩১ নম্বর ইয়ার্ড থেকে ট্রাকটি জব্দ করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় পণ্য পরিবহনে ব্যবহৃত বাংলাদেশি ট্রাক ও এর চালককে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আরাফ এন্টারপ্রাইজ-এর নামে সরিষার খৈলবোঝাই ভারতীয় ট্রাকটি গত ২৩ জুন রাত ৯টার দিকে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। পরবর্তীতে ২৫ জুন ট্রাকটি ৩৫ নম্বর শেডে পণ্য খালাসের উদ্দেশ্যে যাওয়ার তথ্য দেখিয়ে বের হয়। অভিযোগ রয়েছে, ওই সময় ট্রাকে থাকা অবৈধ ৫০ বস্তা পণ্য গোপনে ৩২ নম্বর ইয়ার্ডে একটি বাংলাদেশি ট্রাকে স্থানান্তর করা হয়।

এরপর বিকেল ৫টার দিকে ভারতীয় ট্রাকটি বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুনরায় ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করলে সন্দেহের ভিত্তিতে সেটি আটক করা হয়। পরে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অটল গোস্বামীর উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ট্রাক থেকে ১৪০ বস্তা সরিষার খৈল এবং ৫০টি খালি বস্তা জব্দ করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পণ্য পাচারের সঙ্গে জড়িত একটি চক্র কৌশলে মেসার্স প্রত্যয় ইন্টারন্যাশনাল-এর নাম সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে ব্যবহার করেছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ঘটনার বিষয়ে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যৌথভাবে তদন্ত শুরু করেছে। পলাতক ভারতীয় ট্রাকচালকসহ পণ্য পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *