রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

বেনাপোল বন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন

Reporter Name / ৭৮ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Oplus_16908288

বেনাপোল প্রতিনিধিঃ দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি—স্লোগানে বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন
বন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন। এসময়
বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন, সহকারী পরিচালক কাজী রতনসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বন্দর কর্মকর্তা-কর্মচারীরা বন্দর দিবসের নির্ধারিত হলুদ রঙের টি-শার্ট পরিধান করে কর্মসূচিতে অংশ নেয়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে । এর মাধ্যমে বন্দরের পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য করে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

জানা যায়, বর্ষা মৌসুমে বেনাপোল বন্দর এলাকায় এক সপ্তাহ ধরে প্রায় ৫০০ বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু গাছ লাগানো নয় এসব গাছের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে বন্দর কর্তৃপক্ষ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *