রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

রাজধানীতে ডিবির জালে যশোরের বহিষ্কৃত যুবদল নেতা জনি

Reporter Name / ১২৮ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
রাজধানীতে ডিবির জালে যশোরের বহিষ্কৃত যুবদল নেতা জনি
যশোর জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা ও সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে একাধিক পুলিশ সূত্র নিশ্চিত করেছে। আটকের পর তাকে যশোরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উদ্দেশ্যে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ইতোমধ্যে ঢাকার পথে রওনা দিয়েছে।

পুলিশ সূত্র জানায়, সম্প্রতি তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই গোয়েন্দা সংস্থার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। যদিও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং দেওয়া হয়নি, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে বিস্তারিত জানানো হবে।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচিত-সমালোচিত নাম ছিল এস্কেন্দার আলী জনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতার বিরুদ্ধে কটূক্তি ও অপপ্রচারের অভিযোগে একাধিকবার বিতর্কের মুখে পড়েন তিনি। বিশেষ করে যশোর জেলা বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচারের ঘটনায় দলীয় অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে সম্প্রতি যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানহানি, বিভ্রান্তি ছড়ানো এবং দলীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ওই মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে।

জনির আটকের খবরে যশোরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ড নিয়ে অভিযোগ থাকলেও এবার আইনগত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নতুন মোড় নিতে পারে।

এ বিষয়ে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। তবে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *