মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুন দলটির সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যেই এ ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার রাতে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি বাগআঁচড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় বাগআঁচড়া বিএনপির কার্যালয়ের সামনে।
বক্তারা বলেন, দেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। তাই নিষিদ্ধ ঘোষিত দলটির কোনো ধরনের মিছিল, শোডাউন কিংবা রাজনৈতিক তৎপরতা রাজপথে মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরসহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা