শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার

বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান

Reporter Name / ৫৪ Time View
Update Time : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ শেখ হাসিনা, আপনি ডিসেম্বরে দেশে আসুন। আর যদি আসেন, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়েই আসুন এমন মন্তব্য করে বক্তব্য দেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম রেজা (অর্নব)।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সবসময় জনগণের পাশে থেকে দেশ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‍্যালিটির আয়োজন করা হয়। প্রধান অতিথি শামিম রেজা (অর্নব) এ র‍্যালির উদ্বোধন করেন।

র‍্যালিটি শার্শা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের ঐতিহ্য, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা তুলে ধরেন।

র‍্যালি শেষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা এবং বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল ইসলাম শহিদ।
এ ছাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *