রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

আওয়ামীলীগে কার্যক্রমে নিষেধাজ্ঞায় শার্শায় জামায়াতের শোকরানা মিছিল ও সভা

Reporter Name / ১৬৯ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
oplus_2

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শার্শার বাগআঁচড়ায় শোকরানা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বাগআঁচড়ায় এ শোকরান মিছিল হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় জিরো পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

তিনি বলেন‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ছাত্র-জনতার দাবি সরকার মেনে নিয়েছে। আওয়ামী লীগ একটি জুলুমবাজ দলে পরিণত হয়েছিল। তারা শুধু ফ্যাসিবাদী হয়নি বরং তারা জুলুমকারী হিসেবে জনগণের সামনে আবির্ভূত হয়েছিল।।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার আগেই পদক্ষেপ নিতে পারতো। কিন্তু কোন অজানা কারণে সরকার তা করেনি আজ তা আমাদের পরিষ্কার। সরকারের মধ্যেই লুকিয়ে রয়েছে ফ্যাসিস্টদের দোসরদের প্রতি অনুকম্পা দেখানো চক্রান্তকারীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান,ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ রেজাউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আসির মাওলানা হাবিবুল্লাহ বেলালি,সেক্রেটারী তবিবুর রহমান, শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল বাসার শার্শা উপজেলা জামায়াতের তারবিয়াত (বিভাগ) সভাপতি ফিরোজ আল মাহমুদ প্রমুখ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *