রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Reporter Name / ১৯৭ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Oplus_131072

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের সাবেক রিলিভ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম সরদার (৯৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম শুক্রবার দিবাপূর্ব ভোর ৪ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা রেখে গেছেন।

শুক্রবার ঢাকা থেকে মরদেহ আশাশুনির গোদাড়া গ্রামে পৌছলে বাদ আছর গোঁদাড়া উত্তর পাড়া সরদার বাড়ি জামে মসজিদেরর সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে চৌকশ পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার সানা, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সভাপতি জি এম ফারুক, মরহুমের ছেলে নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজা নামাজে ইমামতি করেন গোঁদাড়া সরদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম। জানাযার নামাজ শেষে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *