রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

আশাশুনির রুইয়ারবিল কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস,আতঙ্কিত এলাকাবাসী

Reporter Name / ১৭৬ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Oplus_131072

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ধ্বস লেগেছে। ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছে। ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

বুধবার রাত থেকে বেড়িবাঁধের প্রায় ৩০০ ফুট এলাকা জুড়ে ধ্বংস শুরু হয়। বাঁধ সংলগ্ন চরের ধ্বংস রোধে জরুরী ভিত্তিতে জিও বস্তা ডাম্পিংসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ব্যবস্থা না নিলে যে কোন মুহুর্তে বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। তলিয়ে যেতে পারে মাঠের পর মাঠ ভরা ধানের ফসল, খেত খামার, মৎস্য চাষ প্রকল্প, পুকুর পুষ্করিনি, স্কুল মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার সসীমাহীন জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে।

এমতাবস্থায় জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধ সময়ের দাবি। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী ও ইউপি সদস্য সোহরাব হোসেন ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন। চেয়ারম্যান বলেন, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাঙ্গনের বিষয়টি অবহিত করা হয়েছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *