শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘ব্যর্থ’—রাশিয়ার দাবি, নেতানিয়াহুর সমালোচনায় লাপিদ

Reporter Name / ১৫১ Time View
Update Time : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘ব্যর্থ’—রাশিয়ার দাবি, নেতানিয়াহুর সমালোচনায় লাপিদ
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘ব্যর্থ’—রাশিয়ার দাবি, নেতানিয়াহুর সমালোচনায় লাপিদ

বিবিএস আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সামরিক উত্তেজনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ সংঘাতকে ‘একতরফা আগ্রাসন’ উল্লেখ করে বলেন, এর কোনো সামরিক সমাধান নেই।

বুধবার (৮ এপ্রিল) স্পুতনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ছিল ‘বিনা উসকানিতে ও একপাক্ষিক’। তিনি জোর দিয়ে বলেন, শুরু থেকেই রাশিয়া এ ধরনের সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসছে এবং দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

তার মতে, চলমান পরিস্থিতি মোকাবিলায় সামরিক পথ নয়, বরং কার্যকর রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগই হতে পারে একমাত্র সমাধান। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে এনে পারস্পরিক অবস্থানকে গুরুত্ব দিয়ে সমঝোতায় পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইরান ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে। দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ যুদ্ধবিরতির সিদ্ধান্তকে ‘রাজনৈতিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন।

লাপিদ বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরান। অথচ যুদ্ধবিরতি নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে ইসরায়েল কার্যত আলোচনার বাইরে ছিল যা সরকারের কূটনৈতিক ব্যর্থতারই প্রমাণ।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *