বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ শার্শায় যুবদল নেতার পদ থেকে অব‍্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ

পাকিস্তান ছাড়ল ইরান-মার্কিন প্রতিনিধিদল, ব্যর্থ ‘ইসলামাবাদ টকস’

Reporter Name / ১৩৮ Time View
Update Time : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
পাকিস্তান ছাড়ল ইরান-মার্কিন প্রতিনিধিদল, ব্যর্থ ‘ইসলামাবাদ টকস’
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল। ছবি: সগ্রহিত বিবিএস নিউজ 24

বিবিএস আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনা ফলপ্রসূ না হওয়ায় পাকিস্তান ত্যাগ করেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানায়, আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রতিনিধিদলটি ইসলামাবাদ ত্যাগ করে। একই সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-ও পাকিস্তান ছাড়েন।

‘ইসলামাবাদ টকস’ নামে পরিচিত এ বৈঠক শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত চলে। প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, ইতিবাচক আলোচনা হলেও মূল বিষয়গুলোতে দুই পক্ষের অবস্থান ভিন্ন থাকায় চুক্তি হয়নি। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরলেও ইরান সে শর্তগুলো গ্রহণ করেনি।

সব মিলিয়ে, প্রত্যাশা জাগিয়েও ফলহীনভাবে শেষ হলো বহুল আলোচিত ‘ইসলামাবাদ টকস’।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *