সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

ইসির সামনে ছাত্রদলের বিক্ষোভ, কমিশনের নীরবতা প্রশ্নবিদ্ধ

Reporter Name / ৭৪ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের বিক্ষোভ। ছবি: বিবিএস নিউজ 24
নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের বিক্ষোভ। ছবি: বিবিএস নিউজ 24

বিবিএস ডেস্ক: আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত সকল রাজনৈতিক সভা-সমাবেশ ও শোডাউন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সেই আইন অমান্য করে সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঘটনাটি নানা প্রশ্ন ও সমালোচনার জন্ম দিয়েছে।

নির্বাচন কমিশনের জারিকৃত নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী জনসভা, মিছিল বা শোডাউন করতে পারবে না। তবুও ছাত্রদল প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তিন দফা দাবিতে কমিশন ভবনের সামনেই বিক্ষোভ চালায়। এতে এলাকায় যানজট ও উত্তেজনার সৃষ্টি হয়।

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও এই ধরনের জমায়েত কীভাবে সম্ভব হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের সময় দেশের প্রায় ৯ লাখ নিরাপত্তা সদস্য মোতায়েনের প্রস্তুতি থাকলেও নিয়ন্ত্রক সংস্থার সামনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি বিস্ময়কর বলে মন্তব্য করেছেন অনেকেই।

নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা (নাম গোপন রাখার শর্তে) বলেন, “তফসিল ঘোষণার পর সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ। কমিশনের সামনেই এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে করণীয় নির্ধারণের জন্য সংশ্লিষ্টরা পদক্ষেপ নিচ্ছেন।”

নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলীম বলেন, “কমিশন যদি নিজের সীমানায় আচরণবিধি রক্ষা করতে না পারে, তাহলে সারা দেশে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইসিকে শক্ত হাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।”

এদিন বিকেল ৫টা ১৭ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই বিষয়টি সমাধান হবে।

ছাত্রদল এই বিক্ষোভের মাধ্যমে তিন দফা দাবি জানাচ্ছে:

পোস্টাল ব্যালট ইস্যু: আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালট সংক্রান্ত কমিশনের “পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ” সিদ্ধান্ত বাতিল করতে হবে।

নিরপেক্ষতা নিশ্চিতকরণ: কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের অধীনে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।

শাকসু নির্বাচন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) সংক্রান্ত ইসির “বিতর্কিত ও প্রভাবিত” প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আজকের মূল বিষয় হলো ব্যালট পেপার। এটি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব এবং কমিশনের প্রতি তাদের প্রত্যক্ষ সহায়তার মাধ্যমে ঘটেছে।

বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। কেন্দ্রীয় নেতাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *