রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উলাশী বাজার থেকে মিছিলটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী। এতে আরও উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বদিউজ্জামাল বদি মেম্বার, সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জিয়ার খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আগামী ২৭ এপ্রিল নির্ধারিত সফরকে স্বাগত জানিয়ে প্রকল্পটির দ্রুত ও সফল বাস্তবায়নের আশা প্রকাশ করেন।