বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ

ঐক্য আর সম্প্রীতিতেই উন্নয়ন, ‘বেটার বাংলাদেশ’ গড়ার ডাক প্রধানমন্ত্রীর

Reporter Name / ১৫৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ঐক্য আর সম্প্রীতিতেই উন্নয়ন, ‘বেটার বাংলাদেশ’ গড়ার ডাক প্রধানমন্ত্রীর
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান |ফাইল ছবি, বিবিএস নিউজ 24

বিবিএস নিউজ ডেস্ক: ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে সামনে রেখে একটি উন্নত ও মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে হলে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একক প্রচেষ্টায় সম্ভব নয়; বরং সব ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি শক্তিশালী ও টেকসই রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। “ধর্ম যার যার, দেশ সবার” এই মূলনীতিকে ধারণ করে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ-এর সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইস্টারের শুভেচ্ছা জানায়। এ সময় তারা বড়দিনের আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

দেশের বর্তমান বাস্তবতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের সময় বিভিন্ন খাতে চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। অর্থনীতি, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে উঠতে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট, দেশের জ্বালানি খাতেও চাপ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে যে জনগণ বিভেদ নয়, উন্নয়ন ও স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন এবং ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান।

প্রধানমন্ত্রী এসব দাবি বিবেচনার আশ্বাস দেন এবং দেশের সার্বিক উন্নয়নে সকল সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *