রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

খাগড়াছড়িতে জামায়াত নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

Reporter Name / ১১১ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::

খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের নেতৃত্বে চেঙ্গি স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন – জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের খাগড়াছড়ি সদর উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মো. ইলিয়াছ, ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি মো. মাঈন উদ্দিনসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারের দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সরকার দলীয় লোকদের মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দন্ডিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি ও

জামায়াতের দলীয় প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়া না হলে আন্দোলনের সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *