রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় পুনাক এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৯২ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Oplus_131072

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::

“হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক;
শীতের প্রতিটি রাতে, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে”

এই স্লোগানকে সামনে রেখে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), খাগড়াছড়ি জেলা এর উদ্যোগে মাটিরাঙ্গা থানায় শতাধিক অসহায়, দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি, খাগড়াছড়ি পার্বত্য জেলা শনিবার (৩০শে নভেম্বর) বেলা ১২.০০ টার সময় মাটিরাঙ্গা থানায় শীতার্তদের হাতে নিজ হাতে কম্বল বিতরণ করেন।

সভানেত্রী বলেন, ”প্রকৃতির নিয়মে ঋতুর পালাবদল ঘটে,কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্য প্রবাহ অসহায়, দরিদ্র নিপীড়িত মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলে। তারা যাতে এই প্রকট শীতে কষ্ট না পায় সেজন্য পুনাকের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও এতিম শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলাম।https://bbsnews24.com

তিনি এ সময় আরো বলেন, সমাজে যারা আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ আছেন তাদেরও প্রকৃতির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিৎ। খাগড়াছড়ি জেলায় যেখানেই অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষ থাকবে সেখানেই পুনাকের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হবে। শীত বস্ত্র বিতরণের এই মহতী কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- পুনাক এর সাধারণ সম্পাদিকা বনিয়াতুল মুছাইয়াদা বনি,যুগ্ম সাধারণ সম্পাদিকা ও পুলিশ পরিদর্শক (নিঃ) কাজী কামরুন্নাহার লাইলী সহ খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক) সদস্য এবং মাটিরাঙ্গা থানায় কর্মরত কর্মকর্তা- পুলিশ সদস্য বৃন্দ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *