রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

ঘরে লুকিয়ে রাখা দুই হাজার ইয়াবাসহ নারী আটক

Reporter Name / ৩৯ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: সীমান্তঘেঁষা যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি বসতঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলার টেংরা মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফিরোজা খাতুন (৩৯) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি মৃত অসীম গাজীর স্ত্রী এবং ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গঠিত একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফিরোজা খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তিনি স্থানীয়ভাবে একটি মাদক সরবরাহ নেটওয়ার্কের সঙ্গে জড়িত।

উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে শার্শা থানায় সোপর্দ করা হবে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *