রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

চিকিৎসা শেষে দেশে ফেরা কুদ্দুস বিশ্বাসকে দেখতে গেলেন যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতারা

Reporter Name / ১৫২ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগআচড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ কুদ্দুস আলি বিশ্বাস দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি সম্প্রতি তুরস্কে চিকিৎসা গ্রহণ করেন। সফল অস্ত্রোপচার ও চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরে বর্তমানে নিজ বাড়ি যশোরের শার্শা উপজেলার বাগআচড়ায় অবস্থান করছেন।

শনিবার (২১ জুন) বিকেলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, পৌর যুবদলের নেতৃবৃন্দ, কৃষক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর বাসভবনে উপস্থিত হন।

নেতৃবৃন্দ আলহাজ্ব কুদ্দুস বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, “দলের প্রবীণ ও অভিজ্ঞ নেতারা আমাদের প্রেরণার উৎস। তাঁর ফিরে আসা আমাদের জন্য আশার বার্তা।”

এ সময় কুদ্দুস বিশ্বাস নেতাকর্মীদের আন্তরিকতা ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবাইকে ধৈর্য, সততা ও দলীয় ঐক্য বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *