রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

জনগণের শক্তিতেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে—শার্শায় নুরুজ্জামান লিটন

Reporter Name / ৮৪ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শার্শা প্রতিনিধি: এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষই শেষ ভরসা। জনতার শক্তিতেই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে—এভাবেই দৃপ্ত কণ্ঠে বলেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেলে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের ঢলে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

 

ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আলহাজ্ব নুরুজ্জামান লিটন আরও বলেন, মানুষ আজ ন্যায়বিচার, কর্মসংস্থান ও নিরাপদ জীবনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই সাধারণ মানুষের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

 

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু। তারা বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে সংকুচিত করে জনগণের কণ্ঠরোধ করা হয়েছে। ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে মাঠে থাকার আহ্বান জানান তারা।

 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম পরাগ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

জনসভা ঘিরে পুরো কায়বা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্লোগান, ব্যানার ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চালিতাবাড়িয়া স্কুল মাঠ রূপ নেয় জনতার মহাসমাবেশে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *