রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

জমি নিয়ে বিরোধে হামলায় ৩ জন আহত

Reporter Name / ২০৮ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Oplus_131072

 

স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার নগরীর ৩ নং ওয়ার্ড পশ্চিম মতাসা মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নারগিস বেগম (৪৫), ও তার দুইবোন মাকসুদা খানন রুপা (৩২), সনিয়া বেগম (৩১)।  আহত স্বজনরা জানায়, দীর্ঘদিন যাবত জমি দখল নিয়ে বিরোধ চলে আসছে আহতের চাচতো ভাইদের সাথে। এরই জেরে শনিবার মাগরিব বাদ আমিনুল ইসলাম সুজন (৪৬), সুমন (৪২), টিটু (৩৫), মুন্না (১৯) তারাসহ কয়েকজন সন্ত্রাসী নিয়ে নারগিস বেগমের পরিবারের উপর হামলা চালায়। এ সময় লাঠিসোঁটার আঘাতে নারগিস বেগম ও দুইবোন মাকসুদা আক্তার রুপা, সনিয়া বেগম আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে মাকসুদা আক্তার রুপাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরাদে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়।

আহত মাকসুদা আক্তার রুপা বলেন, দীর্ঘদিন আমাদের সাথে চাঁচত ভাইদের সাথে বসতভিটা নিয়ে দ্বন্দ্ব। এ নিয়ে মামলাও ছিলো,  সেখানে ২০১৪ সালে আমরা জমির রায় পেয়েছি।

তাই আমাদের নামে কাউনিয়া থানায় মিথ্যা জিডি করে হয়রানির চেষ্টা করে বিভিন্ন সময়। আমরা এখন অসহায়। শনিবার আমাদের উপর তাদের জিডি তদন্তকারি কাউনিয়া থানার পুলিশ কর্মকর্তা সাদ্দাম আসলে সুযোগ পেয়ে তার সামনেই হামলা চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

শেবাচিমের ডিউটি ডাক্তার জানান, পরিক্ষা-নীরিক্ষার জন্য বলা হয়েছে। রিপোর্ট আসলে তার অবস্থা বুঝা যাবে। আপাতত স্বাভাবিক চিকিৎসা চালিয়ে যাচ্ছি।https://bbsnews24.com/%e0%a6%9d%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8/

এসআই সাদ্দাম জানান, অনেক আগ থেকেই তাদের পারিবারিক ঝামেলা চলে আসছে। আদালতে মামলার কথাও শুনেছি।  তবে জিডি তদন্তের জন্য আমি ওখানে যাই। আমার সামনে মারামারি হয়নি। দূর থেকে দেখছিলাম উভয়পক্ষের হাতাহাতি হয়েছে।

অভিযুক্তকারী টিটু জানান, আমরা হামলা চালাইনি। বরং তারা নিজেরাই নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। উল্টো আমার মা নেহার বেগম তার উপর হামলা চালিয়েছে তারা।

কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ নুরে আলম জানান, ওখানে মারামারির বিষয়টি শুনেছি। এবং এক পক্ষ নাকি হাসপাতালেও ভর্তি হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা করেনি, করলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *