সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ,চালক পুলিশের হাতে মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানে শার্শার মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা স্বেচ্ছাসেবক দলের বেনাপোল কাস্টমস থেকে পণ্য পাচারের অভিযোগে কাস্টমস কর্মকর্তাসহ গ্রেফতার ৩ বেনাপোল বন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ, ২ জন আটক বেনাপোলে দুই ভাইয়ের সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থা সহযোগিতা করছে ৫ শতাধিক নারীকে শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ৩ যুবক আটক শার্শায় বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক, পরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ঝিকরগাছার নায়ড়ায় এক রাতেই দুই ভ্যান চুরি, বিপাকে হতদরিদ্র ভ্যানচালক

Reporter Name / ১৩ Time View
Update Time : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের তেতুল তলার

এক রাতেই হতদরিদ্র রফিকুল ইসলাম ও জামায় রমজান আলী ভ্যানচালের দুটি ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারটি এখন চরম দুশ্চিন্তা ও আর্থিক সংকটে পড়েছে।

ভুক্তভোগী ভ্যানচালক জানান, সংসার চালানোর একমাত্র উপার্জনের মাধ্যম ছিল তাদের দুটি ভ্যান। প্রতিদিন ভ্যান চালিয়ে যা আয় হতো, তা দিয়েই কোনোমতে স্ত্রী-সন্তানদের নিয়ে সংসার চলত। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির সামনে রাখা তাদের দুটি ভ্যান অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়।

রাত ৩ টার সময় দেখতে পেলাম আমার মোবাইলের ব্লুটুথ কানেক্ট হয়ে গিয়েছে।আমার মনে তখন ধাক্কা দিল আমার ভ্যান কেউ অন করেছে। ঘরে থেকে বেরিয়ে দেখি ভ্যান নাই। দৌড়ায় রাস্তায় চলে আসলাম ততক্ষণে ভ‍্যানটি নিয়ে নায়ড়া বাজার হয়ে মাটি কুমরা রাস্তা দিয়ে চলে গেছে । ঘুম থেকে উঠে ভ্যান না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। আশপাশে অনেক খোঁজ করেও ভ্যানগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, এলাকায় আগে মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটলেও একসাথে দুটি ভ্যান চুরির ঘটনা খুবই দুঃখজনক। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এবিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। তবে কোন অভিযোগ আসলে তদন্ত পূর্বক ব‍্যাবস্থা গ্রহন করা হবে।

ভুক্তভোগী ভ্যানচালক প্রশাসনের কাছে তাদের চুরি হওয়া ভ্যান উদ্ধারে সহযোগিতা কামনা করেছেন।

 

 

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *