রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টার গ্রেফতার নেই,উদ্ধার হয়নি অবৈধ আগ্নেয়াস্ত্র। যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ রাজধানীতে ডিবির জালে যশোরের বহিষ্কৃত যুবদল নেতা জনি পানির সংকটে বাড়ছে উৎকণ্ঠা, কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট কালিহাতিতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদে টানা ৭ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দর, তবে যাত্রী চলাচল স্বাভাবিক শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ আটক শার্শায় মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ কলাবাগানে ডেকে নিয়ে পুত্রবধূকে ধর্ষণ, এক মাস পর শ্বশুর গ্রেফতার খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার

ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের অফিস উদ্বোধন

Reporter Name / ১৮২ Time View
Update Time : রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Oplus_131072

নিজস্ব প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামী বাঁকড়া ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধায় বাঁকড়া বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।এ উপলক্ষে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

বাঁকড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. হাবিবুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম নিয়ে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র চলে আসছে। তারপরেও কোন সময় মাঠ ছেড়ে আসেনি নেতাকর্মীরা। অত্যাচার, নির্যাতন, হামলা, মামলার পরও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে দলটি। নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন, আমাদের প্রত্যেকের উচিত হবে সবাইকে সাধারণ ক্ষমার আওতায় আনা। হানাহানী নয় শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।https://bbsnews24.com

বাঁকড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মামুনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক হারুন অর রশিদ ও সেক্রেটারি মাও. আব্দুল আলীম।

এ সময় বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবার, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আনিছুর রহমান,জামায়াত নেতা আব্দুর রহমান,আমিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *