বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ শার্শায় যুবদল নেতার পদ থেকে অব‍্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ কারাভোগের পর ভরোত থেকে দেশে ফিরলেন বাংলাদেশি ২ নারী শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল বিজিবি হাতে প্রায় ১৪ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক স্ত্রীর দুটি কিডনিই বিকল,প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান যুবদল নেতা মিলন শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ জন বেনাপোলে ভ্যান ছিনতাইয়ের চেষ্টায় আটক ২

শার্শার নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

Reporter Name / ৫৪ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার নাভারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেল ৫ টায় জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত “নাভারণ হক কমিউনিটি সেন্টারে” এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার আমীর উপাধাক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তার নির্বাচনী ওয়াদা পালনের পুনঅঙ্গিকার ব্যক্ত করেন। বলেন, সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামী “দলমত নির্বিশেষে” আমরা সবার উপরে বাংলাদশকে মর্যাদার সাথে গড়ব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার আমীর রেজাউল ইসলাম, সেক্রেটারি হযরত মাওলানা ইউসুফ আলী, বেনাপোল পৌর শাখা আমীর মাওলানা রিয়াছাত আলী, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালী, সাবেক আমির ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আসন পরিচালক রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, এনসিপির শার্শা উপজেলা শাখা আহ্বায়ক মুরাদ-উদ-দৌলা প্রমুখ।

আয়োজক সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন-স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *