বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ

শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

Reporter Name / ৬৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Oplus_16908288

শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শায় কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা ও টেকসই কৃষি পদ্ধতির নানা দিক তুলে ধরা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় মেলার আয়োজন করা হয়।

মেলা উপলক্ষে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি, পানি ব্যবস্থাপনা এবং উৎপাদন খরচ কমানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কৃষকদের নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হয় এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা ও পরামর্শ দেওয়া হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। এসব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো এবং কৃষকদের লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামীর উপাধ্যক্ষ ফারুক হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার কৃষকরা।

এ মেলায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *