রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

ঝিকরগাছার শংকরপুরে বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৭ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Oplus_16908288

বিবিএস ডেস্ক নিউজঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরে বিএনপির আয়োজনে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত কুলবাড়ীয়া, কুমরী ও বাঁকুড়া-জেকাটি গ্রামে ওয়ার্ড বিএনপির আয়োজনে সাংবাদিক আব্দুল জলিলের সঞ্চালনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সংসদের নির্বাহি সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি।

তিনি বলেন,বিএনপি আপোষহীন দেশ নেত্রী খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দল। বিগত ১৭ বছরেরও এত নির্যাতনের মধ্যেও বিএনপিকে নিঃশেষ করা যায়নি। আগামীতেও সকল অপশক্তি মোকাবেলা করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে টিকে থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মীর মনা ও ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুবনেতা আরাফাত হোসেন কল্লোল।

এ ছাড়াও শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ফয়জুর রহমান, সাধারন সম্পাদক এনামুল হক বাবলু, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান কবীর, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মেম্বার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিদ্দিক হোসেন, সাধারন সম্পাদক আব্দুল বারিক, ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফি,সাধারন সম্পাদক হারুনর রশিদ, সহ বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *