রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

ঝিকরগাছা জামায়াতের কর্মি সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১৩৯ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ইসলামী রাষ্ট্রব্যবস্থার আহ্বান জানান নেতৃবৃন্দরা।

বৃহস্প্রতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় কুলবাড়ীয়া- শংকরপুর ঈদগা ময়দান প্রাঙ্গনে এ কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়।

শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল বাসারের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমানের সঞ্চালনায় কর্মি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮৫/২ ঝিকরগাছা-চৌগাছা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলে উদ্দীন ফরিদ।

তিনি বলেন,ইসলামী আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের প্রতিটি কর্মীকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা ও একনিষ্ঠতার মধ্য দিয়েই সমাজ পরিবর্তনের পথ সুগম হবে।

এসময় জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষায় সর্বোচ্চ কাজ করবে বলে তিনি বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জামায়াতের যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।

ঝিকরগাছা জামায়াতের কর্মি সম্মেলন অনুষ্ঠিত

ঝিকরগাছা জামায়াতের কর্মি সম্মেলন অনুষ্ঠিত

 

এসময় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির হারুনর রশিদ, সেক্রেটারি নজরুল ইসলাম খাঁন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান,হাফেজ রেজাউল ইসলাম,শংকরপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির জামিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, শংকরপুর ইউনিয়ন জামায়াতের সহকারি সেক্রেটারি মেহেদী হাসান,প্রচার সম্পাদক সাজু আহম্মেদ, মাওলা আহসানউল্লাহ জিহাদী, কাজী আনোয়ার হুসাইন সহ ইউনিয়ন থেকে আগত নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *