রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে গোগায় জনতার মাঝে হাসান জহির

Reporter Name / ১৯৪ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার গোগা বাজারে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি নেতা ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

শনিবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ের লক্ষ্যে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে আবুল হাসান জহির বলেন, “আগামী দিনে স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য বিএনপি ও দেশনায়ক তারেক রহমানের বিকল্প নেই। কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণকে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের পাশে থাকতে হবে।”

এ সময় গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক সোহরাওয়ার হোসেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী শাহিন, আব্দুল মাজেদ, মাস্টার জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক জুব্বার সরদার, পুটখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, গোগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহরাব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন জিন্নাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, হোসেন জাহিদুর রহমান জাহিদ, মোজাফফর উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি, তৌহিদুর রহমান তৌহিদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোজাফফর উদ্দিন শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ চলাকালে বাজারের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *