সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
শার্শা বিএনপি যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় মানববন্ধন বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টার গ্রেফতার নেই,উদ্ধার হয়নি অবৈধ আগ্নেয়াস্ত্র। যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ রাজধানীতে ডিবির জালে যশোরের বহিষ্কৃত যুবদল নেতা জনি পানির সংকটে বাড়ছে উৎকণ্ঠা, কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট কালিহাতিতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদে টানা ৭ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দর, তবে যাত্রী চলাচল স্বাভাবিক শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ আটক শার্শায় মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ কলাবাগানে ডেকে নিয়ে পুত্রবধূকে ধর্ষণ, এক মাস পর শ্বশুর গ্রেফতার

নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগত টাকাসহ আটক ১

Reporter Name / ৩৫ Time View
Update Time : সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে তিনশত পিস ইয়াবা এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগত টাকাসহজিয়াউর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে যশোর (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে, বর্তমানেতিনি ঝিকরগাছার কুন্দিপুর গ্রামে বসবাস করেন।

শুক্রবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম নাভারণ এলাকায় সকাল ১০ টার দিকে অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জিয়াউর রহমানকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার পকেট থেকে একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে জিয়াউরের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কুন্দিপুরে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে সেখানে তার শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও দুইশত পিস ইয়াবা উদ্ধার করা করে। তল্লাশির একপর্যায়ে ঘরের জুতার র‍্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির টাকা বলে আসামি স্বীকার করেছে।

তিনি আরও জানান, আটক জিয়াউর রহমান তিনি একজন পেশাদার মাদক কারবারি, তার বিরুদ্ধে পূর্বে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আজকের ঘটনায় তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *