রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মাওলানা আজিজুর রহমান

Reporter Name / ৪২ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শার্শায় জামায়াত প্রার্থী মাওলানা আজিজুর রহমান- ছবি বিবিএস নিউজ 24
bbs news 24

শার্শা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বাগআঁচড়া ময়ূরী সিনেমা হল সংলগ্ন জামায়াতের নির্বাচনী অফিসের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

পথসভায় বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুল্লাহ বেলালির সভাপতিত্বে এবং জামায়াত নেতা মাস্টার নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন শার্শা–১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ দুর্নীতি, অবিচার ও বৈষম্যের শিকার হয়ে আসছে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে হলে আল্লাহভীরু, ন্যায়পরায়ণ ও জনকল্যাণমুখী নেতৃত্বকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে দলমত নির্বিশেষে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

মাওলানা আজিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের অধিকার, ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করার রাজনীতিতে বিশ্বাস করে। তিনি বলেন, জনগণ যদি সৎ ও আদর্শবান নেতৃত্বকে নির্বাচিত করে, তাহলে দেশ থেকে দুর্নীতি ও বৈষম্য দূর করা সম্ভব হবে।

 

পথসভায় আরও বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতের আমির মাওলানা ফারুক হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার তৈয়বুর রহমান জাহাঙ্গীর, মতিয়ার রহমান, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, জেলা বাংলাদেশ খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, উপজেলা এনসিপির আহ্বায়ক মুরাদ্দোদৌলা, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা ছাত্রবিষয়ক সম্পাদক ইনামুল হক। পথসভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *