রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

পাসপোর্ট অফিসের অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলটিমেটাম

Reporter Name / ১৫৮ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

হত্যা মামলার আসামিদের পাসপোর্ট করে দেওয়ার সঙ্গে জড়িত অসাধু কর্মকর্তাদের চাকরিচ্যুত ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ শেরে বাংলানগর থানা মানববন্ধনের আয়োজন করে।

বুধবার বিকাল ৪ টায় আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, শুধু সাবেক স্পিকার শিরিন শারমিন নয়, ছাত্র জনতার আন্দোলনের গুলি চালিয়েছে এমন অনেক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরকেও অবৈধভাবে সাধারণ পাসপোর্ট করে দেওয়া হয়েছে। এর সঙ্গে জড়িত পাসপোর্ট অফিসের কতিপয় দুর্নীতিবাজ অসাধু আওয়ামী দোসর কর্মকর্তারা। শেখ হাসিনার পতনের পর অনেকেই পালিয়ে গেছেন, আবার অনেকেই পালাতে পারেন নাই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকের লাল পাসপোর্ট বাতিল করেছেন, তাদের অনেকেই মোটা অংকের টাকার বিনিময়ে অসাধু কর্মকর্তাদের সাধারণ পাসপোর্ট নিয়েছেন।

আগামী ২৪ ঘণ্টার ভেতরে এই অপকর্মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের চাকরিচ্যুত এবং বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। যেখানে সাধারণ মানুষ পাসপোর্ট করতে গেলে পদে পদে হয়রানি হতে হয়, সেখানে টাকার বিনিময়ে একটা গোষ্ঠী অনিয়মের মাধ্যমে এই সুযোগ নিয়ে থাকে। এর সঙ্গে জড়িত রয়েছে পাসপোর্ট অফিসের একটা সিন্ডিকেট। আমাদের স্পষ্ট ঘোষণা কোনো সিন্ডিকেটের ঠিকানা পাসপোর্ট অফিসে হবে না।

 

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *