রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী হাজার হাজার মানুষের গণমিছিল

Reporter Name / ৫০ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ
যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমানের সমর্থনে শার্শার বাগআঁচড়ায় এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আসরের নামাজ শেষে বাগআঁচড়া হাইস্কুল চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগুড়ী এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

গণমিছিল চলাকালে প্রার্থী মাওলানা আজিজুর রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী হাজার হাজার মানুষের গণমিছিল

বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী হাজার হাজার মানুষের গণমিছিল

তিনি বলেন, “দেশ ও জাতির এই সংকটময় সময়ে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আজিজুর রহমান সেই যোগ্য নেতৃত্বের প্রতীক। তাঁর হাত ধরেই ইনশাআল্লাহ যশোর-১ আসনের মানুষ ন্যায়বিচার ও উন্নয়নের সুফল পাবে।”

এসময় তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম বলেন, মাওলানা আজিজুর রহমান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মাওলানা রুহুল কুদ্দুস, প্রভাষক হাবিবুর রহমান, ফিরোজ আল মাহমুদ, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালি, সেক্রেটারি তবিবুর রহমান, কায়বা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আমিরুল ইসলাম, সেক্রেটারি রুহুল আমিন, শংকরপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব নিছার উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, যুব ও ছাত্রনেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *