রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

বাহাদুরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

Reporter Name / ৮৪ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকালে শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ মফিকুল হাসান তৃপ্তি।

কবর জিয়ারত শেষে তিনি বাহাদুরপুর বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে উঠান বৈঠক করেন। পরবর্তীতে তিনি একই ইউনিয়নের শাঁখারিপোতা বাজারে গণসংযোগে অংশ নেন।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান আতা,

বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাহেব আলি, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান,বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু।

বাহাদুরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগে করেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

বাহাদুরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগে করেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

যশোর জেলা যুবদলের আহবায়ক ইমদাদুল হক ইমদাদ এবং শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু।

উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি বলেন,
“তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে জনগণের অধিকার ফিরে আসবে, দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটবে।”

তিনি আরও বলেন,
“ধানের শীষ প্রতীক যার হাতে তুলে দেবেন তারেক রহমান, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয়ই জাতীয় মুক্তির বিজয়।”

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *