রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

বিএনপির প্রার্থী তৃপ্তির মনোনয়ন বাতিল, লিটনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা

Reporter Name / ৭৩ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বেনপোল প্রতিনিধি: যশোর-১ সংসদীয় আসনে বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

প্রাথমিকভাবে যশোর-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মফিকুল হাসান তৃপ্তির নাম ঘোষণা করা হলেও পরে দলীয় সিদ্ধান্তে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মফিকুল হাসান তৃপ্তি যে দলীয় মনোনয়ন পেয়েছেন—তার কোনো বৈধ দলীয় ডকুমেন্টস বা প্রত্যয়ন আপিল শুনানিতে উপস্থাপন করতে পারেননি। এর ফলে কমিশন তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে।

 

ইসি আরও জানিয়েছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও কাগজপত্র পূরণ না হলে কোনো প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয় না।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যশোর-১ আসনটি রাজনৈতিকভাবে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রার্থী নির্বাচন ও মনোনয়ন প্রসঙ্গে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও স্থানীয় নেতৃত্বের প্রভাব সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

 

বিএনপির নেতারা মনে করছেন, মনোনয়নপ্রাপ্ত প্রার্থী শার্শা উপজেলা থেকে আসায় স্থানীয় রাজনৈতিক সমর্থন আরও শক্তিশালী হবে। অন্যদিকে, তৃপ্তি নিজের মনোনয়ন বাতিলের বিষয়টি নিয়ে আপাতত কোনো মন্তব্য করেননি।

 

এই সিদ্ধান্তের পর এখন যশোর-১ আসনে নির্বাচন যুদ্ধের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলীয় সমন্বয় ও স্থানীয় জনসমর্থনই মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে আসন্ন নির্বাচনে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *