শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত   ষোল বছর ধরে যমজ দুই প্রতিবন্ধী সন্তানকে কোলে নিয়ে জীবনযুদ্ধ,হুইলচেয়ার নেই, নেই নিরাপদ ঘর বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ,চালক পুলিশের হাতে মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানে শার্শার মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা স্বেচ্ছাসেবক দলের বেনাপোল কাস্টমস থেকে পণ্য পাচারের অভিযোগে কাস্টমস কর্মকর্তাসহ গ্রেফতার ৩ বেনাপোল বন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ, ২ জন আটক বেনাপোলে দুই ভাইয়ের সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থা সহযোগিতা করছে ৫ শতাধিক নারীকে

বেনাপোলে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  

Reporter Name / ১০ Time View
Update Time : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বেনাপোল প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে  দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৩ বছর পেরিয়ে ২৪তম বর্ষে পদার্পণ করায় বেনাপোলে র‍্যালি ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।

 

 এ উপলক্ষে শুক্রবার শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪ টার সময় বেনাপোলে প্রেসক্লাব কার্যালয়ে এনটিভির বেনাপোল প্রতিনিধি আলহাজ্ব মহসিন মিলন এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানটি শুরু হয়।

 

এর আগে এনটিভির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বেনাপোল প্রেসক্লাব এর সামনে থেকে শুরু করে বেনাপোল স্থলবন্দর এর প্রধান প্রধান সড়ক ঘুরে আবারো বেনাপোল প্রেসক্লাবে এসে শেষ হয়।

 

এ সময় আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য দেন,বেনাপোল স্থলবন্দর( ট্রাফিক) পরিচালক শামীম হোসেন ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি। এছাড়াও বক্তব্য রাখেন বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহাবুবসহ আরও অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

 

এরপরে বেনাপোল স্থলবন্দর( ট্রাফিক) পরিচালক শামীম হোসেন ও বিশেষ অতিথি বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,বিশেষ অতিথি যশোর জেলা ৪৯ বিজিবির কমান্ডার মোঃ রবিউল ইসলাম,বিশেষ অথিতি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।  এবং বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন সহ বেনাপোলের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দদের কে নিয়ে উৎসবমুখর পরিবেশে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *