রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার

Reporter Name / ৩৭ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Oplus_16908288

ডেস্ক রিপোর্টঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা)সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র তুলে নিয়ে সরে দাঁড়িয়েছেন মোঃ জহুরুল ইসলাম। আজ মঙ্গলবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ চৌগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জহুরুল ইসলাম বলেন,আমি দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক কারণে আমি হামলা মামলার শিকার হয়েছি। আমি দলের কাছে মনোনয়ন ছিলাম। দলের স্বার্থে সাবিরা সুলতানাকে মনোনয়ন দিয়েছে। দলীয় এ সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেই। নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেও আমি ও আমার সমর্থকরা দলের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে মাঠে থাকবো‌ এবং এলাকার সাধারণ মানুষের সেবায় আগের মতোই নিয়োজিত থাকবো।

তিনি আরো বলেন, আমি নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেই। এবং তিনি সিল স্বাক্ষর করেন। কিন্তু পরক্ষণেই উপজেলা রিটার্নিং অফিসার সেটা কেটে দেন। তিনি জানান নির্বাচন আইন অনুযায়ী এটা নিতে পারেন না। আমি জেলা রিটার্নিং অফিসারকে অবহিত করলেও সেটা গ্রহণ করা হয়নি। আমি কোনভাবেই প্রার্থী হতে ইচ্ছুক না। ব্যালট পেপার যাতে আমার নাম ও প্রতীক না আসে সেটা নিশ্চিত করতে প্রয়োজনে আমি উচ্চ আদালতের স্মরণাপন্ন হবো।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *