রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

রমজান আমাদের শেখায় ন্যায় প্রতিষ্ঠা ও মানুষের পাশে দাঁড়াতে—এমপি আজীজুর রহমান

Reporter Name / ৮৬ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শার্শা প্রতিনিধি: রমজানের আসল বার্তা হলো একে অপরের প্রতি সহানুভূতি, সাহায্য ও সচেতন দায়িত্ববোধ। রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। এই মাস আমাদের শেখায় কীভাবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা যায়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায় এবং মানবকল্যাণ নিশ্চিত করা যায়। আমরা চাই এমন একটি সমাজ যেখানে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় থাকবে বললেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

 

রোববার বিকেলে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে বাগআঁচড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি আরো বলেন, মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু ইফতার করা নয়, রমজানের প্রকৃত শিক্ষা হলো একে অপরের পাশে থাকা এবং সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠায় এগিয়ে আসা।

 

বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালির সভাপতিত্বে এবং সেক্রেটারি তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ও ইঞ্জিনিয়ার তৈয়বুর রহমান জাহাঙ্গীর।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সদস্য অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, শংকরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নিছার উদ্দীন, শার্শা উপজেলা জামায়াতের শুরা সদস্য ইসমাইল হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন টিম সদস্য মাস্টার নজরুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রশিবির (দক্ষিণ)-এর নেতা মাহির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *