সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

শার্শায় অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে কোরআন শরীফ বিতরণ

Reporter Name / ১৬০ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, তরুণ প্রজন্মের অহংকার ও দক্ষিণবঙ্গের গণমানুষের প্রিয় নেতা জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে শার্শা উপজেলা ছাত্রদলের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) শার্শার দক্ষিণ বুরুজবাগান হেফজখানা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি, যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও গণমানুষের প্রিয় নেতা জননেতা আবুল হাসান জহির।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, শার্শা সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুনছুর আলী, যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক সোহরাব হোসেন, জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফারুক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, মোজাফফর উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন আলাল, খায়রুজ্জামান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সম্পাদক পিন্টু রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য বাকী বিল্লাহ্, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক লাল্টু হোসেন, আহম্মাদ আলী সোহাগ, রনি ফরহাদ, আহ্বায়ক কমিটির সদস্য পিয়াস মাহমুদ, বেনাপোল কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল রানা, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হোসেন তাজ ও আব্দুর রহমান সুমন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জননেতা অনিন্দ্য ইসলাম অমিত দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক। তাঁর নেতৃত্বে দক্ষিণবঙ্গের মানুষ নতুন আশার আলো দেখছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *