রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

শার্শায় আমির নির্বাচিত ও শপথ গ্রহন অনুষ্ঠিত

Reporter Name / ১৪৮ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Oplus_131072

নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর উপজেলা আমিরের শপথ উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা জামায়াতের উদ্যোগে নাভারন ট্রাস্ট্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসানের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।https://bbsnews24.com

তিনি বলেন ২০২৪ এর আগস্টে যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এবং ইসলামের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল জনশক্তিকে তাদের সততা নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও যশোর জেলা নায়েবে আমির মাও. হাবিবুর রহমান।

এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, সহকারি সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, কর্মপরিষদ সদস্য মোঃ রেজাউল করিম, মাওলানা শিহাব উদ্দিন, শার্শা উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুল শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসানকে শপথ বাক্য পাঠ করান এবং উপজেলার পুরুষ ও মহিলা সুরা সদস্যেদের নির্বাচন গ্রহন করেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *