রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

শার্শায় জামায়াত প্রার্থীর পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ৩৬ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমানের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে শার্শার নাভারন সেবা ক্লিনিকের সামনে থেকে শুরু হয়ে নাভারন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাভারন বুরুজবাগান হাই স্কুল মাঠে এসে এক পথসভায় মিলিত হয়।

 

মিছিলে জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

 

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

 

এ সময় যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য হাবিবুর রহমান ও ফিরোজ আল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *