রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি

Reporter Name / ৩৪ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার বিভিন্ন স্থরের নাগরিকদের অংশগ্রহণে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে। তাদের দাবি, প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করে ভুয়া মাস্টাররোল তৈরি করে অর্থ আত্মসাত করা হয়েছে। এছাড়া প্রকল্প সংক্রান্ত কাগজপত্রে জনপ্রতিনিধিদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগও তোলা হয়। কাজের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।

শার্শায় পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি

শার্শায় পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি

বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্পের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হওয়ার কথা থাকলেও অনিয়ম ও দুর্নীতির কারণে তা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এদিকে, অভিযুক্ত কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রঞ্জু এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বিতর্কিত করতে এমন অভিযোগ উত্থাপন করছে। তবে বিষয়টি ঘিরে এলাকায় আলোচনা ও জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *